ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা

অনলাইন সংস্করণ
আগস্ট ১২, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আজ বুধবার (১২ আগস্ট-২০২৬) গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ, জনাব মোঃ হাবীবুল্লাহ মহোদয়। পরিদর্শনকালে তিনি প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সের শারীরিক ফিটনেস, টার্নআউট ও শৃঙ্খলার সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে আরও অধিক মনোযোগী হওয়ার নির্দেশনা প্রদান করেন।

পরবর্তীতে তিনি উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে শৃঙ্খলা বজায় রাখা, ড্রেসরুলস মেনে চলা, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা রক্ষা, জনসাধারণের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন। একইসাথে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) জনাব মোহাম্মদ সাইফুর রহমান।

এছাড়া কল্যাণসভা, মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য বেশ কয়েকজন পুলিশ সদস্যকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার মাধ্যমে নিম্নলিখিত ক্ষেত্রে প্রশংসনীয় অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। মাদকদ্রব্য উদ্ধার ডাকাতি ও হত্যা মামলার আসামি গ্রেফতার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও প্রসিকিউশন দাখিল মামলা নিষ্পত্তি,ওয়ারেন্ট তামিল ও দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনের জন্য পুরস্কৃত করা হয়।

কল্যাণ সভার শেষ পর্যায়ে বদলিজনিত বিদায়ী অতিথি সহকারী পুলিশ সুপার , (শিক্ষানবিশ প্রবেশনার) জনাব মোহাম্মদ সাইফুর রহমান মহোদয়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিদায় বেলায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ গোপালগঞ্জ এর পক্ষ থেকে বিদায়ী অতিথিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন এবং উত্তরোত্তর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সাখাওয়াত হোসেন সেন্টু, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব মোঃ নাফিসুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল), জনাব মোঃ হাসানুর রহমান,সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব রনি হাওলাদার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস প্রবেশনার) সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যগণ।

Share this news as a Photo Card

১৪ আগস্ট ২০২৬

আদমদীঘিতে জাল নোটসহ একজন গ্রেপ্তার

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with