ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন সংস্করণ
আগস্ট ১৪, ২০২৬ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে:

চট্টগ্রামের চন্দনাইশ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য ও খাদ্যসামগ্রী উৎপাদনের দায়ে শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটি থেকে প্রায় ৩০ কেজি অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চন্দনাইশ পৌরসভা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা।

অভিযানকালে বেকারির খাদ্য উৎপাদন পরিবেশ, স্বাস্থ্যবিধি ও খাদ্যসামগ্রীর মান পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়ায় শাহজালাল বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পাশাপাশি আনুমানিক ৩০ কেজি অস্বাস্থ্যকর ও মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যসামগ্রী জব্দ করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

এ ছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন না পাওয়া পর্যন্ত বেকারিটি বন্ধ ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণের পরই প্রতিষ্ঠানটি পুনরায় চালুর সুযোগ পাবে বলে জানানো হয়েছে।

অভিযান পরিচালনাকারী ভ্রাম্যমাণ আদালত জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় চন্দনাইশের অন্যান্য বেকারি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত প্রতিষ্ঠানের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগমসহ চন্দনাইশ থানা পুলিশের একটি দল এবং ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

Share this news as a Photo Card

১৫ আগস্ট ২০২৬

গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পরিচিতি সভা অনুষ্ঠিত

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with