ঢাকাশুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

রাজস্থলী -রাঙ্গামাটি রুটে চালু হলো পিক-আপ সার্ভিস, যাএীসেবায় নতুুন দিগন্ত

অনলাইন সংস্করণ
আগস্ট ১৪, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মিন্টু কান্তি নাথ, রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে জেলা সদরে যাতায়াত সহজ ও আরামদায়ক করতে নিয়মিত পিক-আপ সার্ভিস চালু হয়েছে। ‘রাঙামাটি জেলা কার, মাইক্রো ও পিক-আপ জিপ গাড়ি মালিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এ পরিবহন সেবা চালু করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় রাজস্থলী উপজেলা টিকিট কাউন্টার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভা শেষে ফিতা কেটে এবং নতুন পিক-আপে যাত্রী হয়ে এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।

রাঙামাটি জিপ ও পিক-আপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দিদারুল আলমের সভাপতিত্বে এবং রাজস্থলী প্রেস ক্লাবের সদস্য হাবীবুল্লাহ মিজবার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক সুমন খান, জেলা বিএনপির সদস্য মিসাচিং মারমা, উপজেলা বিএনপির সদস্য আবদু রহিম, বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা নুরুল হক ও মাওলানা জাফর আহম্মদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আলম। বক্তারা পাহাড়ি-বাঙালিদের যৌথ সমন্বয়ে জিপ ও পিক-আপ মালিক সমিতি গঠন করায় সংশ্লিষ্টদের সাধুবাদ জানান। পাশাপাশি রাজস্থলী-রাঙামাটি রুটে পিক-আপ সার্ভিস চালু করায় সমিতিকে ধন্যবাদ জানান তারা।

বক্তারা যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দক্ষ চালক নিয়োগ এবং নিয়মিত গাড়ি সার্ভিসিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি মাস্টার খলিলুর রহমান শেখ বলেন, রাজস্থলীতে সড়ক যোগাযোগ ব্যবস্থা থাকলেও আধুনিক ও দ্রুত যাতায়াতের জন্য গণপরিবহন এখন অত্যন্ত জরুরি। যাত্রীসেবার মান নিশ্চিত করতে সমিতি কর্তৃপক্ষকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি শুধু জেলা সদর নয়, উপজেলার দুর্গম ইউনিয়নগুলোতেও ভবিষ্যতে এ ধরনের যাত্রীসেবা সম্প্রসারণের আহ্বান জানান।

সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে এ রুটে গাড়ি চলাচল শুরু হবে। প্রতিদিন সকাল ৭টায় রাজস্থলী উপজেলা থেকে রাঙামাটির উদ্দেশে গাড়ি ছেড়ে যাবে। রাঙামাটি থেকে ফেরার সময় প্রতিদিন বিকেল ৩টায় গাড়ি ছেড়ে বাঙ্গালহালিয়া হয়ে রাজস্থলী এসে যাত্রা শেষ করবে।

সমিতির পক্ষ থেকে আরও জানানো হয়, রাজস্থলী থেকে রাঙামাটি পর্যন্ত জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।

নতুন এ পরিবহন সেবা চালুর ফলে রাজস্থলী অঞ্চলের সাধারণ মানুষের জেলা সদরে যাতায়াত আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করছেন স্থানীয়রা।

Share this news as a Photo Card

১৪ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with