ঢাকাবুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬
  1. আইন আদালত
  2. আইনশৃঙ্খলা
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. ইসলামী জীবন
  6. খেলাধুলা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. রাজনীতি
  10. লাইফ স্টাইল
  11. শিক্ষাঙ্গন
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে টানা বৃষ্টিতে স্বল্প আয়ের শ্রমজীবীদের দুর্ভোগ

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২, ২০২৬ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় টানা দুই দিনের বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন স্বল্প আয়ের দৈনিক শ্রমজীবী মানুষ। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে উপজেলার বিভিন্ন এলাকায় স্বাভাবিক কর্মজীবন ব্যাহত হচ্ছে।

বিশেষ করে কৃষিকাজ, রাস্তাঘাট সংস্কার ও বাড়ি নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকরা কাজ করতে না পারায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে। ফলে দৈনিক আয়ের ওপর নির্ভরশীল এসব শ্রমজীবী পরিবার পড়েছে চরম বিপাকে।

অন্যদিকে টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ফাঁকা থাকায় যাত্রীর সংকটে পড়েছেন রিকশা ও অটোরিকশা চালকরাও। যাত্রী না থাকায় ভাড়ায় চালিত যানবাহনের চালকদের মালিকের দৈনিক হাজিরার টাকা উঠানো কষ্টসাধ্য হয়ে পড়েছে।

রিকশা ও অটোরিকশা চালকরা জানান, বৃষ্টির কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। ফলে সারাদিন রাস্তায় অপেক্ষা করেও পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছে না।

নিজস্ব রিকশা বা অটোরিকশা রয়েছে এমন চালকরাও জানান, বর্তমানে যে সামান্য আয় হচ্ছে তা দিয়ে সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে।

টানা বৃষ্টি অব্যাহত থাকলে স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।