ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

Link Copied!

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ, চাঁদপুর:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় পাটোয়ারী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখী আল-আরাফাহ পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি হাইড্রোলিক বালুবাহী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে জানা গেছে, একটি গাড়ির ওভারটেক করার সময় এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর গাড়ি দুটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর ছিটকে পড়ে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে যৌথভাবে উদ্ধার অভিযান চালানো হয়। হতাহতদের উদ্ধার করে দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সড়কে চলাচলকারী যাত্রী ও যানবাহন চালকদের দুর্ভোগে পড়তে হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, ওভারটেক করার সময় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি বর্তমানে সড়কের ওপর রয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Share this news as a Photo Card

13 August 2026

বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with