ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

নালিতাবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Link Copied!

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের নালিতাবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগষ্ট) সকালে পৌর শহরে উৎসাহ-উদ্দীপনায় তরুণদের অংশগ্রহণে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিতে সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আব্দুল মোমেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের জেলা সভাপতি মু. গোলাম কিবরিয়া ভিপি।

এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য শাহাদাত হোসেন বিএসসি, নালিতাবাড়ী উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি আরিফ রাব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি আবু সিনা জোবায়ের, যুব নেতা আমিনুর রসুল, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি নাহিদ হাসান রাশেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা

মাদকমুক্ত ও শান্তিপূর্ণ নালিতাবাড়ী গড়ার লক্ষ্যে বক্তারা বলেন, নালিতাবাড়ীতে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের কোনো স্থান হবে না। ভয়ভীতি প্রদর্শন, অপকৌশল কিংবা মাদক ও সন্ত্রাসের মাধ্যমে কেউ এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

Share this news as a Photo Card

13 August 2026

বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with