ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

বেহাল শাহনাবাদ সড়ক, সংস্কারের দাবিতে এমপির কাছে গ্রামবাসীর আবেদন

Link Copied!

মো. হামিম রানা, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট শাহনাবাদ গ্রামের একটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দ্রুত মেরামতের দাবিতে স্থানীয় গ্রামবাসী ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের কাছে আবেদন জানিয়েছেন।

সম্প্রতি গ্রামবাসীরা সংসদ সদস্যের কাছে মৌখিকভাবে আবেদন জানান। এ সময় তারা সড়কটির বেহাল দশা তুলে ধরে দ্রুত সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ) এবং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাহাবউদ্দিন সরকার।

গ্রামবাসীরা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক ও স্থানীয় বাসিন্দাদের প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তাদের দাবি, সড়কটি দ্রুত সংস্কার করা হলে এলাকার মানুষের চলাচল সহজ হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে। তাই দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card

13 August 2026

বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with