ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

যশোর জেলাকে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া, ​অপরাধীদের কড়া বার্তা

Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোর জেলাকে যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের শক্ত হাতে দমনে অল-আউট অ্যাকশনে নেমেছে জেলা পুলিশ ও প্রশাসন। জনমনে স্বস্তি ফেরাতে এবং অপরাধীদের স্পষ্ট বার্তা দিতে।

বুধবার রাতে শহরজুড়ে এক সুসংগঠিত যৌথ মহড়া দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ​রাত ৮টার দিকে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই মহড়া শুরু হয়। এরপর মহড়াটি শহরের পালবাড়ি, চাঁচড়া চেকপোস্ট, মুড়লীর মোড়, মনিহার মোড়, হাইকোর্ট মোড়, নিউ মার্কেট, বাবলাতলা ব্রিজ, কাঁঠালতলা, কাজীপাড়া, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, দড়াটানা, চিত্রা মোড়, চৌরাস্তা, চালখাম্বা, সরকারি মুরগীর খামার এলাকা, ভেটেরিনারি মোড়, কলাবাগান মোড়, মেডিকেল মোড়, আশ্রম রোড, রেলস্টেশন, চাঁচড়া রেলগেট, মুজিব সড়ক, ঘোপ বাবলাতলা, পিবিআই মোড় ও পুলিশ লাইন হয়ে প্যারিস রোডে গিয়ে শেষ হয়। ​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

এই সমন্বিত মহড়ায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার (প্রবেশন) রাইসুল ইসলাম, র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এবং যশোর জেলা আনসার ও ভিডিপির অতিরিক্ত পরিচালক আবির রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ​

মহড়া চলাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বেশ কয়েকটি স্পর্শকাতর পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব বলেন , যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। পুরো জেলা জুড়েই বর্তমানে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

এই অভিযানকে আরও ফলপ্রসূ করতে এবং দুষ্কৃতকারীদের কড়া সতর্কবার্তা দিতেই মাঠপর্যায়ে এ যৌথ মহড়া ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে প্রশাসনের এ কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

13 August 2026

বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with