ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

দিরাইয়ে বাবার হাতেই খুন ২ শিশু, হাওর থেকে মরদেহ উদ্ধার, আটক ঘাতক পিতা

Link Copied!

 শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলায় নিজের দুই অবুঝ সন্তানকে হত্যার অভিযোগে বাবা কামরুল হাসানকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে নিজেই হত্যার কথা স্বীকার করেছে।

আটক কামরুল হাসান (৩২) দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা। তার হাতে প্রাণ হারানো দুই শিশু হলো ছেলে মো. মুহাদ্দিস (৬) ও মেয়ে তুলনা (সাড়ে ৩)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার ৭ আগস্ট সকালে কামরুল বাড়ি থেকে সিলেটের উদ্দেশ্যে বের হন। শনি ও রবিবার সেখানে অবস্থানের পর বাড়ি ফিরেই নিখোঁজ হয় তার দুই সন্তান। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে ছাতক, সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী দেখার হাওরের ভিন্ন দুটি স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় বুধবার দুপুরে দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে মধুপুর গ্রামে অভিযান চালিয়ে কামরুলকে আটক করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজের দুই সন্তানকে পানিতে ফেলে হত্যার কথা স্বীকার করেছে।

দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “অভিযুক্ত কামরুল বর্তমানে পুলিশ হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এমন জঘন্য কাজ করলো তা তদন্ত করে বের করা হবে।”

এদিকে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ পিপিএম জানান, উদ্ধার হওয়া দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সন্তান হারিয়ে নিহত শিশু দুটির মা ফুলজান বেগম (২৫) ও দাদি আফরোজা বেগমসহ স্বজনরা শোকে মুহ্যমান। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো মধুপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

Share this news as a Photo Card

13 August 2026

বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with