আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে ।
বুধবার (১২ আগস্ট) রাতে এ উপলক্ষে যোগানিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে (ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন) কেট কাটার আয়োজন করা হয়।
এসময় ১০নং যোগানিয়া ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সভাপতি ও ইউপি সদস্য আমির হোসেন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও যোগানিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া, যোগানিয়ার ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি চান মিয়া, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মাতাব উদ্দিন, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাফিজ মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

