ঢাকাThursday , 13 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে ভাসমান দোকানে স্বল্পমূল্যে নিত্যপণ্য, নারী ক্রেতাদের উপচে পড়া ভিড়

Link Copied!

আব্দুল মান্নান সিদ্দিকী, শ্রীনগর (মুন্সিগঞ্জ):

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্যানে করে ভাসমান দোকান সাজিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিক্রি করছেন সাইদুর রহমান নামে এক ব্যবসায়ী। স্বল্পমূল্যে এক দামে বিভিন্ন পণ্য পাওয়ায় তার দোকানে গ্রামাঞ্চলের নারী ক্রেতাদের ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।

ফরিদপুর জেলার বাসিন্দা মো. সাইদুর রহমান বর্তমানে ঢাকার দোহার উপজেলার জয়পাড়ায় অস্থায়ীভাবে বসবাস করেন। তিনি ঢাকার বাবুবাজারের পাইকারি দোকান থেকে বিভিন্ন ধরনের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে ভ্যানে করে শ্রীনগর উপজেলার রাস্তাঘাট, ফুটপাত ও বসতবাড়ির আঙিনায় ঘুরে ঘুরে বিক্রি করেন।

তার ভাসমান দোকানে রয়েছে বিভিন্ন ধরনের হাঁড়ি, পাতিল, চামচ, চুড়ি, চিরুনি, আয়না, শিশুদের খেলনাসহ নানা গৃহস্থালি সামগ্রী। পণ্যের দাম ১০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত।

সাইদুর রহমানের দোকান আসার খবর পেয়ে স্থানীয় নারী ক্রেতারা সেখানে ভিড় করেন। নিজেদের প্রয়োজনীয় সামগ্রী পছন্দ করে তারা স্বল্পমূল্যে তা কিনে নেন।

ক্রেতা নাদিয়া বলেন, “বাজারে না গিয়ে বাড়ির সামনেই স্বল্পমূল্যে প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তাই এখান থেকেই প্রয়োজনীয় সামগ্রী কিনতে এসেছি।”

বিক্রেতা সাইদুর রহমান জানান, ক্রেতাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দামের পণ্য তার দোকানে রাখা হয়। প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার টাকার পণ্য বিক্রি করতে পারেন তিনি। এ আয় দিয়েই স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে সংসার পরিচালনা করছেন।

স্থানীয়দের মতে, ভাসমান এই দোকানের কারণে দূরের বাজারে না গিয়েই বাড়ির কাছ থেকে কম দামে প্রয়োজনীয় সামগ্রী কেনার সুযোগ পাচ্ছেন তারা। বিশেষ করে নারী ক্রেতাদের কাছে এ ধরনের ভ্রাম্যমাণ দোকান বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

Share this news as a Photo Card

13 August 2026

বাংলাদেশের প্রথম ইউটিলিটি-গ্রেড গ্রিড-ফর্মিং স্মার্ট স্ট্রিং ইনভার্টার ও

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with