ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

ডিম দিয়ে সহজে বানান মজাদার হালুয়া

Link Copied!

ডিম দিয়ে নানা ধরনের পদ তৈরি করা যায়। তবে মিষ্টির আয়োজনে ডিমের হালুয়া হতে পারে একটু ভিন্ন স্বাদের সংযোজন। প্রচলিত হালুয়া খেতে খেতে একঘেয়ে লাগলে ডিম, দুধ, চিনি ও ঘি দিয়ে সহজেই তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু পদ। এই পদটি যেমন সুস্বাদু, তেমনি তৈরি করাও বেশ সহজ।

অল্প সময়েই ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় মুখরোচক ডিমের হালুয়া। অতিথি আপ্যায়ন হোক কিংবা ঘরোয়া কোনো আয়োজন, মিষ্টিমুখে এই হালুয়া হতে পারে পছন্দ।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে বাড়িতে ডিমের হালুয়া তৈরি করবেন-

উপকরণ

  • ডিম ৪টি
  • গুঁড়া দুধ আধা কাপ
  • তরল বা গুঁড়া দুধ ১ কাপ
  • চিনি আধা কাপ
  • ঘি ৪-৫ টেবিল চামচ
  • এলাচ ও দারুচিনি গুঁড়া আধা চা চামচ
  • বাদাম ও কিশমিশ পরিমাণমতো

প্রস্তুত প্রণালি
প্রথমে একটি পাত্রে ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিন। এবার এতে দুধ, চিনি ও এলাচ গুঁড়া দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। এরপর একটি প্যানে ঘি গরম করে তাতে ডিমের মিশ্রণ ঢেলে দিন। মাঝারি আঁচে রেখে অনবরত নেড়ে রান্না করতে থাকুন, যাতে মিশ্রণটি প্যানে লেগে না যায়।

ডিমের মিশ্রণটি ধীরে ধীরে শুকিয়ে ঝরঝরে ও দানাদার হয়ে এলে আরও কিছুক্ষণ নেড়ে ভাজুন। হালুয়া যখন প্যানের গা ছেড়ে আসবে এবং সুন্দর সুগন্ধ বের হবে, তখন চুলা বন্ধ করে দিন।

সবশেষে ওপর থেকে কুচি করা বাদাম ও কিশমিশ ছড়িয়ে দিন। ডিমের হালুয়া গরম কিংবা ঠান্ডা দুইভাবেই পরিবেশন করা যায়।

Share with