ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কালিগঞ্জে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল আবু রায়হানের

অনলাইন সংস্করণ
আগস্ট ১৫, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

শেখ শরিফুল ইসলাম, কালিগঞ্জ:

সাতক্ষীরার কালিগঞ্জে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় হ্যামকো কোম্পানির ডেলিভারি ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবু রায়হান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত আবু রায়হান শ্যামনগর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে আবু রায়হান হ্যামকো কোম্পানির মালামাল নিয়ে নলতার দিকে যাচ্ছিলেন। কালিগঞ্জ ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগতির ট্রাক তার ডেলিভারি ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।

এ সময় আবু রায়হান ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কালিগঞ্জ থানা পুলিশ।

Share this news as a Photo Card

১৫ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with