ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চরকানাই উচ্চ বিদ্যালয়ে নতুন এডহক কমিটি, সভাপতি সাইফুল ইসলাম

অনলাইন সংস্করণ
আগস্ট ১২, ২০২৬ ১০:৪৩ অপরাহ্ণ
Link Copied!

মো. হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চরকানাই উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। বুধবার (১২ আগস্ট) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মুহাম্মদ আবুল কাসেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চরকানাই গ্রামের সমাজসেবক ও শিক্ষানুরাগী, পটিয়া উপজেলা জিসাস সভাপতি এবং শহীদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলামকে সভাপতি করা হয়েছে।

এ ছাড়া মোহাম্মদ শাহদাত ওসমানকে শিক্ষক প্রতিনিধি, মোহাম্মদ আবদুর রহমানকে অভিভাবক সদস্য এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউর আলমকে সদস্যসচিব (পদাধিকারবলে) করে চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে।

এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মুহাম্মদ সাইফুল ইসলাম চট্টগ্রাম-১২ (পটিয়া) নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম, চট্টগ্রাম জেলা প্রশাসক, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ কমিটি গঠন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

একই সঙ্গে তিনি এডহক কমিটির মেয়াদকালে বিদ্যালয়ের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করেছেন।

Share this news as a Photo Card

১৪ আগস্ট ২০২৬

আদমদীঘিতে জাল নোটসহ একজন গ্রেপ্তার

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with