মোঃ হাসানুর জামান বাবু, চট্টগ্রাম:
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সাগরিকা এলাকায় শহীদ নগর সমাজের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে দোস্ত মোহাম্মদ সভাপতি এবং এমরানুর রহমান তুষার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে আট মহল্লা সমাজ পরিষদের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অতিথিরা বলেন, শহীদ নগর সমাজের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা এবং এলাকার কল্যাণে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা নতুন কমিটির সফলতা কামনা করেন।
এম এ মুসার সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সমাজের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

