ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় নকল সিগারেটের কারখানায় অভিযান, ২ কোটি টাকার সিগারেট জব্দ

Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ শলাকা নকল সিগারেট জব্দ করেছে উপজেলা প্রশাসন। উদ্ধার করা এসব সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। প্রশাসনের সিলগালা করা কারখানাটি পুনরায় চালু করে অবৈধভাবে নকল সিগারেট উৎপাদন করা হচ্ছিল।

দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের গড়বাড়িয়া গ্রামের একটি গোডাউনে বুধবার এ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে নামিদামি ব্র্যান্ডের ২৫ লাখ ৫০ হাজার শলাকা নকল সিগারেট এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪ লাখ ১৪ হাজার টাকা।

গড়বাড়িয়া গ্রামের স্কুলশিক্ষক হাবিব মাস্টারের মালিকানাধীন একটি গোডাউন ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চলছিল। মাসিক ৪০ হাজার টাকায় জয়রামপুর এলাকার শাকিল এবং বৈদ্যনাথতলার লিওন হোসেন নামের দুই ব্যক্তির কাছে গোডাউনটি ভাড়া দেওয়া হয়েছিল।

প্রদীপ কুমার দাশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সিগারেট ও নিম্নমানের তামাক উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, কাস্টমস কর্তৃপক্ষ আগেই কারখানাটি সিলগালা করে দিয়েছিল। কিন্তু সিলগালা করার পরও আদালতের আদেশ অমান্য করে কারখানাটিতে অবৈধভাবে সিগারেট উৎপাদন করা হচ্ছিল। এ ঘটনায় নিয়মিত মামলা করা হচ্ছে। আদালত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাকিল আহমেদ ও লোকমান হোসেন লিওনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, উপজেলা প্রশাসনের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট ও সিগারেট তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে গত ৯ মে র‍্যাব-১২ ও কাস্টমস বিভাগ যৌথ অভিযান চালিয়ে এই কারখানাটি সিলগালা করে দিয়েছিল। তবে সিলগালা করার পরও কারখানাটি পুনরায় চালু করে কার্যক্রম শুরু করা হয়। বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে পুনরায় অভিযান পরিচালনা করে এবং কারখানাটি আবারও সিলগালা করে অবৈধ কার্যক্রম বন্ধ করে দেয়।

Share this news as a Photo Card

12 August 2026

আকবরশাহ থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ বিভিন্ন মহলের

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with