ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

তাহিরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক

সুনামগঞ্জের তাহিরপুরে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) রাতে তাহিরপুর থানা-পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামিকে পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার আসামি আবু কালাম (৩৫)। তিনি তাহিরপুর উপজেলার পাঠানপাড়া গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি আবু কালামকে গ্রেপ্তারের লক্ষ্যে তাহিরপুর থানা-পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

তবে পুলিশের পক্ষ থেকে অভিযানের স্থান বা গ্রেপ্তারের বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গ্রেপ্তারের পর আবু কালামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ পাহারায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

তাহিরপুর থানা-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

12 August 2026

আকবরশাহ থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ বিভিন্ন মহলের

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with