ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. খেলাধেুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. প্রযুক্তি
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লাইফস্টাইল
  13. শিক্ষাঙ্গণ
  14. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

অনলাইন সংস্করণ
আগস্ট ১৫, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

আফলাম মাহমুদ রাসেল, ভোলা প্রতিনিধি:

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।

শনিবার (১৫ আগস্ট) চর নোবায়দ চৌমুহনী বাজারসংলগ্ন ভোলা’স চিলড্রেন স্পেশাল স্কুল বাংলাদেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি হচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো. আনোয়ার হোসেন ও অ্যাডভোকেট হাসান শরীফ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. জাকির হোসেন ও প্রতিষ্ঠানের পরিচালক মো. ইসমাইল।

এ সময় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, সহসভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রনি), সহসাংগঠনিক সম্পাদক মো. রিয়াদ, অর্থ সম্পাদক মো. আব্দুস সাত্তার, সহপ্রচার সম্পাদক মো. নুর উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী সুলতানা প্রেমা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রাসেল, সদস্য ফারিয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মো. আবু তাহের বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতিভা ও সৃজনশীলতা বিকশিত করার সুযোগ তৈরি করা আমাদের সবার দায়িত্ব। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়, তাদের প্রতিভা প্রকাশের সুযোগ দেয় এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার এমন মানবিক ও সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার একটি ছোট্ট প্রয়াস করেছি। ভবিষ্যতেও শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চাই।”

পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতি নয়, প্রয়োজন সম্মান, সুযোগ ও সমান অধিকার। তাদের মেধা ও সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ করে দিতে পারলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।”

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে আনন্দ, উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টি হয়।

Share this news as a Photo Card

১৫ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্যসহ গ্রেপ্তার ২

www.ajkertarunkanth.com |
নিউজ লিংক কমেন্টে

Share with