ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ

Link Copied!

নারীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও যাত্রীবান্ধব করতে তিন শহরে বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। নারীদের জন্য চালু এসব বাসে ই-টিকিটিং চালু করছে সহজডটকম। এ লক্ষ্যে সম্প্রতি সহজডটকম ও বিআরটিসির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

চুক্তির আওতায় ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে নারীদের জন্য বাস সার্ভিসের ১৪টি রুটে ই-টিকেটিং সেবা চালু করা হবে। এর মাধ্যমে নারী যাত্রীরা আরও সহজে টিকিট সংগ্রহ করতে পারবেন এবং টিকিটিং প্রক্রিয়ায় সময় ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

বিশেষ করে নারীদের গণপরিবহনে যাতায়াতের ক্ষেত্রে নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও স্বাচ্ছন্দ্য গুরুত্বপূর্ণ বিষয়। ডিজিটাল টিকেটিং ব্যবস্থা যাত্রীদের টিকিট সংগ্রহের প্রক্রিয়াকে আরও সংগঠিত ও স্বচ্ছ করার পাশাপাশি বাসসেবা ব্যবহারে অতিরিক্ত সুবিধা তৈরি করতে পারে। নারী বাস সার্ভিসে এই প্রযুক্তির সংযোজন নারীদের জন্য আরও সহজ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার পথ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা, সহজের পরিচালক শাকিল জোয়াদ রহিম, বিআরটিসির অন্যান্য পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ১৪টি রুট পরিচালনার জন্য ১০টি ডিপো ব্যবস্থাপকরা চুক্তিগুলো স্বাক্ষর করেন।

সহজ ডটকমের পরিচালক শাকিল জোয়াদ রহিম বলেন, দেশের গণপরিবহন ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ই-টিকেটিংয়ের মাধ্যমে যাত্রীদের টিকিট সংগ্রহের অভিজ্ঞতা আরও সহজ ও কার্যকর করার পাশাপাশি গণপরিবহন ব্যবস্থাকে আধুনিকায়নের প্রক্রিয়াও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, নারীদের জন্য নির্ধারিত বাসসেবায় ডিজিটাল টিকেটিং চালু হলে যাত্রীদের টিকিট সংগ্রহের ক্ষেত্রে অপেক্ষার সময় কমানো এবং সেবার প্রতি আস্থা বাড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর টিকেটিং ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় আরও তথ্যভিত্তিক ও দক্ষ সেবা তৈরিতে সহায়ক হবে।

শিগগিরই সেবাটি উদ্বোধন করা হবে। এর পর তিন শহরের ১৪টি রুটে নারী বাস সার্ভিসের যাত্রীরা ধাপে ধাপে এই সুবিধা ব্যবহার করতে পারবেন।

সহজ ও বিআরটিসির এই উদ্যোগকে দেশের গণপরিবহনে ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে নারীদের জন্য নির্ধারিত গণপরিবহন সেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে আরও নিরাপদ, সহজলভ্য ও যাত্রীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

Share this news as a Photo Card

12 August 2026

আকবরশাহ থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ বিভিন্ন মহলের

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with