ঢাকাMonday , 10 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অটোরিকশায় ২০ কেজি গাঁজা, গ্রেপ্তার ১

Link Copied!

এ. কে. পলাশ, কুমিল্লা:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি ইসমাইল মিয়া (২৫) নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মুশরী (টান মুশরী) এলাকার মো. মিজান মিয়ার ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল আনুমানিক ৯টা ৫ মিনিটে উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের ধান্যদৌল এলাকায় থানার এসআই ডিএমএ মজিদের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি দল মিরপুর-ব্রাহ্মণপাড়া সড়কে অভিযান চালায়।

এ সময় ইঞ্জিনিয়ার আনিস সাহেবের ‘মাতৃছায়া’ বাড়ির সামনে একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ ইসমাইল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share with