ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ফ্ল্যাটে আটকা শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

Link Copied!

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের নবীনবাগ এলাকায় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করে আটকা পড়া তিন বছরের শিশু তাকরিম হাসানকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের একটি দল।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নবীনবাগ এলাকার একটি দুইতলা ভবনে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশু তাকরিম হাসান কোনোভাবে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করে ফেলে। পরে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেও ব্যর্থ হন। এতে শিশুটির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে তার বাবা খালিদ হাসান দ্রুত গোপালগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে আমিনুল ইসলাম লিডারের নেতৃত্বে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে প্রয়োজনীয় কৌশল অবলম্বন করে ফ্ল্যাটের দরজা খুলে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের কোনো দুর্ঘটনা ছাড়াই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হওয়ায় পরিবারে স্বস্তি ফিরে আসে।

Share this news as a Photo Card

12 August 2026

আকবরশাহ থানার ওসির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদ বিভিন্ন মহলের

www.ajkertarunkanth.com |
<< বিস্তারিত কমেন্টে >>

Share with