ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

মদনে জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতিমূলক সভা

Link Copied!

মো. মোশাররফ হোসেন, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদনে দেশের মৎস্যসম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজনের জন্য প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৬ আগস্ট, রোববার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুল্লাহ।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুল আলম তালুকদার, সিনিয়র সহসভাপতি ও কাইটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আজাদ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, মৎস্য সহকারী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মো. মোশাররফ হোসেন বাবুলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।

Share with