এম. মুনসুরুল ইসলাম মাসুম, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কর্ণপুর এলাকায় প্লাস্টিকের ছেঁড়া বস্তা ও মরিচাধরা টিন দিয়ে তৈরি একটি ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন করছেন এক অসহায় মা।
ঘরটির টিনের চাল দীর্ঘদিনের ব্যবহারে মরিচা ধরে ছিন্নভিন্ন হয়ে গেছে। বৃষ্টি নামার আগেই ঘরের ভেতরে পানি পড়তে শুরু করে। সামান্য বৃষ্টিতেই ঘরের মেঝে ও আসবাবপত্র ভিজে যায়। এমন পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই দিন কাটছে ওই অসহায় নারীর।
বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে পরিস্থিতি দেখে হতবাক হন গোসিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক শফিকুল ইসলাম ভূঁইয়া।
অসহায় মায়ের দুর্দশা দেখে তিনি দ্রুত ঘরটি মেরামত করে দেওয়ার আশ্বাস দেন।
শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, “মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ইনশাআল্লাহ, খুব দ্রুত এই ঘরটি মেরামত করে দেওয়া হবে।”
স্থানীয়দের প্রত্যাশা, অসহায় এই মায়ের পাশে সমাজের বিত্তবান ও মানবিক মানুষরাও এগিয়ে আসবেন।
মানবিকতার হাত বাড়িয়ে একটি অসহায় পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করাই হোক আমাদের সবার অঙ্গীকার।

