ঢাকাTuesday , 11 August 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. খেলাধেুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. প্রযুক্তি
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. শিক্ষাঙ্গণ
আজকের সর্বশেষ সবখবর

বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, রহস্য

Link Copied!

মো. মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি:

যশোর শহরের প্রাণকেন্দ্র মাইকপট্টি এলাকার একটি ভাড়া বাসা থেকে মিম নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হাজী তাজের আলী মার্কেটের চতুর্থ তলার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ দিন আগে ওই তরুণী মার্কেটের চতুর্থ তলায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সোমবার তার কয়েকজন বান্ধবী মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কোনো সাড়া না পেয়ে বাসায় এসে ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তারা বিষয়টি পুলিশকে জানান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা খুলে ভেতর থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে। রাতেই মরদেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তরুণীর পরিচিত ও সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক মাস আগে প্রথম স্বামীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। এরপর তিনি দ্বিতীয়বার বিয়ে করেন। তার দ্বিতীয় স্বামী প্রবাসে থাকায় তাদের অধিকাংশ সময় মুঠোফোনে যোগাযোগ হতো। সম্প্রতি তাদের মধ্যে মনোমালিন্য চলছিল বলে জানিয়েছেন এক সহকর্মী।

এদিকে জানা গেছে, মিম যশোরের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসকের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তবে চলতি মাসের ১ আগস্ট তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। কর্মক্ষেত্রে অন্যমনস্কতা ও দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্টদের কাছ থেকে জানা গেছে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনে কী কারণ ছিল, তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পারিবারিক, দাম্পত্য কিংবা ব্যক্তিগত কোনো বিষয় এর সঙ্গে জড়িত ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহের ময়নাতদন্ত ও পুলিশি তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Share with